সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গ্ল্যামার জগতে শচীনকন্যা সারা

অনলাইন ডেস্ক :

বাবা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় এ তারকার আদুরে কন্যা সারা টেন্ডুলকার। তারকার সন্তানেরা সাধারণত অন্তর্জাল শাসন করেন। সারাও ব্যতিক্রম নন। লন্ডন কলেজ থেকে ওষুধশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা টেন্ডুলকার। সম্প্রতি এক পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখেন এ স্টার কিড। এরই মধ্যে ইনস্টাগ্রামে সারার অনুসরণকারীর সংখ্যা ১৬ লাখের বেশি। প্রচারের আলোয় থাকা সারা বারবার নজর কাড়েন তাঁর স্টাইল ও ফ্যাশন-সেন্সের কারণে। সারা যখন মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তরঙ্গ তোলেন। সারল্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সারা জয় করেছেন অসংখ্য অনুরাগীর মন। মাঝে গুঞ্জন উঠেছিল, বলিউডে পা রাখছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন বাবা শচীন। সারার সঙ্গে ভিডিওতে রয়েছেন আরও দুই মডেল বনিতা সাঁধু ও তানিয়া শ্রফ। সারা ভিডিও শেয়ার করতেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বর্তমানে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে থাকেন সারা। প্রায়ই গুঞ্জন শোনা যায়, তিনি ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেম করছেন। ১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁদের দুই ছেলেমেয়েÑসারা ও অর্জুন।