সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অন্যরা দিলেন ২৫ লাখ, প্রভাস দিলেন এক কোটি

অনলাইন ডেস্ক :

সর্বভারতীয় সুপারস্টার প্রভাস বন্যাদুর্গতের সাহায্যের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যা অনেককে সমস্যায় ফেলেছে, সেখানে এই অর্থ ব্যয় করা হবে। এর আগে মেগাস্টার চিরঞ্জীবী, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রাম চরণের মতো তারকারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে অনুদান দিয়েছিলেন। জানিয়ে রাখা হলো, করোনা মহামারির প্রকোপ শুরুর পর থেকে এক প্রভাসই প্রকাশ্যে সাড়ে চার কোটি রুপি অনুদান দিয়েছেন। সম্প্রতি প্রভাস ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন। ওম রৌত পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। সিনেমার নামভূমিকায় থাকবেন প্রভাস, নাম রাম। আর সাইফ আলি খানের নাম রাবণ। থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রভাসের সঙ্গে ওম রৌতের প্রথম কাজ এবং সাইফ আলি খানের সঙ্গে দ্বিতীয়।