সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফের হাসপাতালে ভর্তি পেলে

অনলাইন ডেস্ক :

গত সেপ্টেম্বরে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলের। কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচারের কারণে মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি লাগবে। নতুন খবর হলো, আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। বুধবার ৮১ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলনে টিউমারের চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।