সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চলে গেলেন অভিনেত্রী আনোয়ারার স্বামী

অনলাইন ডেস্ক :

বরেণ্য অভিনেত্রী আনোয়ারার স্বামী মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান রুমানা ইসলাম মুক্তি। বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ অভিনেত্রী লিখেনÑ‘আমার বাবা ভোর ৩টা ১০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমার বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসীব করেন।’ ২০১৭ সালে আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। তারপর থেকে এ সমস্যায় ভুগছিলেন তিনি। ব্যয়বহুল চিকৎসা হওয়ায় ওই বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দেন। ষাটের দশকে ‘আজান’ চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন আনোয়ারা। যদিও তার এই চলচ্চিত্র মুক্তি পায়নি। এরপর বেশকিছু সিনেমায় সহশিল্পী হিসেবে অভিনয় করেন। ১৯৬৭ সালে উর্দু ভাষার ‘বালা’ সিনেমায় নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন তিনি।