সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘মানব-দানব’ ছবির শুটিং শেষের পথে

অনলাইন ডেস্ক :

কলকাতার বনি সেনগুপ্ত বর্তমানে অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। নাম ‘মানব-দানব’। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর বেশিরভাগ শুটিং হয়েছে চাঁদপুরে। বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন নবাগত রাশিদা জাহান শালুক। ‘মানব-দানব’ ছবির তিনটি গানের শুটিং হয়েছে তিনটি লোকেশনে। চাঁদপুরের মোহনপুর, নারায়ণগঞ্জ পিরামিড, সোনারগাঁওয়ের তাজমহলে। গানে রোমান্সে মজেছেন বনি-শালুক দু’জনেই। সম্প্রতি সোনারগাঁওয়ে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। রোমান্টিক এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা। আর গানটির কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু। শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘মানব দানব’ সিনেমা শুটিং অলমোস্ট শেষ। দ্রুতই রিলিজের বিষয়ে জানাতে পারব। নবাগত রাশিদা জাহান শালুক বলেন, ‘মানব দানব’ সিনেমার পুরো টিম খুবই হেল্পফুল ছিল। একবারের জন্যও মনে হয়নি আমি নতুন আর্টিস্ট। প্রথমে এত বড় বড় শিল্পীর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু বনি দা খুবই লাভলী, তিনি মানুষকে আপন করে নেয়। সবমিলিয়ে কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল।