সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘পাগল তোর জন্য’ নাটকে ফারহান

নিজস্ব প্রতিবেদক:

প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্হাপন করছেন অভিনেতা মুশফিক ফারহান। চরিত্রগুলো সাড়া ফেলার পাশাপাশি নাটকও দারুণ জনপ্রিয়তা অর্জন করছে। সেই ধারাবাহিকতায় এবার ‘পাগল তোর জন্য’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটিতে একজন লেগুনা ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান এবং গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা গেছে পায়েলকে। ঘটনাচক্রে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর প্রেমকাহিনি জমে ওঠে। কিন্তু এর মাঝেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হূদয়স্পর্শী! এমন গল্পকে কেন্দ্র ‘পাগল তোর জন্য’। নাটকটি গত ৮ ডিসেম্বর প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। মাত্র দু’দিনে প্রায় ১৩ লাখ মানুষ দেখেছে নাটকটি। কমেন্টস বক্সেও প্রশংসার স্ত্ততি গাইছেন তারা। এ নিয়ে ফারহান বলেন, ‘লেগুনা চালানো সহজ নয়। শুটিংয়ে আগে কয়েকদিন অনুশীলন করেছি। লেগুনার ব্রেইক অনেক সময় ঠিক থাকে না। বুঝে শুনে ড্রাইভ করতে হয়েছে। তবে কষ্ট করে ধৈর্য নিয়ে কাজটি করে দর্শকদের দারুণ রেসপন্স পাচ্ছি। পরিশ্রম স্বার্থক মনে হচ্ছে। এ ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যি তৃপ্তি খুঁজে পেয়েছি।’