সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে ভারতীয় পুলিশের টুইট

অনলাইন ডেস্ক :

গত ৯ ডিসেম্বর বেশ গোপনীয়ভাবে শুভ কাজটি সারলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এটা এতটাই নিপুণভাবে সমাপ্ত হলো যে, বিয়ের আগমূর্হতেও বাইরের কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারেনি, আদৌ তারা বিয়ে করছেন! ছিল না কোনও শক্তিশালী সূত্রও। ফাঁস হয়নি- বিয়েকার্ড, মেনুপত্র বা হল বুকিং রশিদ। বিষয়টি এতটাই নিচ্ছিদ্র ছিল যে, তা নিয়ে টুইট করলো খোদ ভারতীয় পুলিশ! দিল্লি পুলিশ তাদের টুইটারে মজা করে লেখে, ‘হে জনগণ, আপনার পাসওয়ার্ড ভি-ক্যাটের বিয়ের মতো সুরক্ষিত রাখুন।’ এদিকে, বিয়ের পর অফিশিয়ালি নিজেদের ছবি প্রকাশ করেছেন এই তারকা। এরপরই এলো গায়ে হলুদের ছবি। ভিকি ও ক্যাটরিনা নিজেরাই শেয়ার করেছেন সেই ছবি। ইনস্টাগ্রামে ফটো শেয়ার করেই ভিকি লেখেন, ‘আপ্লুত- ধৈর্য্য ও খুশি।’ ছবিতে ভিকি ও ক্যাটরিনার মুখে ছিল বাঁধভাঙা হাসি। তবে গায়েহলুদের ছবিগুলো মনে করিয়ে দিলো, ক্যাটরিনা অভিনীত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার কথা। যেখানে এই অভিনেত্রী অংশ নিয়েছিলেন ইতালির বিখ্যাত টমেটো মাখামাখির উৎসব ‘লা তোমাতিনা’য়। সহশিল্পীরা একে অপরের গায়ে রীতিমতো ডলেছিলেন পাকা লাল টমেটো। তেমনিভাবেই পাওয়া গেলো এবার ভিকিকে। তার সারা শরীরজুড়ে ছিল হলুদের প্রলেপ। তা মাখাতে শুধু ক্যাটরিনা নয়, অংশ নিয়েছিলেন তাদের মা-বাবা ও স্বজনরা। সূত্র: হিন্দস্তান টাইমস