সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন রেকর্ড গড়ল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

করোনায় বিপর্যস্ত সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে এক বছরে সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টি জয়ের নতুন গড়লো পাকিস্তান। করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ৬৪, শামার ব্রুকস ৪৯, ব্র্যান্ডন কিং ৪৩ ও ড্যারেন ব্রাভো করেন ৩৪ রান। পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ১৫৮ রানের জুটিতে ৭ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান। রিজওয়ান ১০ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৮৭ ও বাবর আজম ৯ চার ও ২ ছক্কায় ৫৩ বলে করেন ৭৯ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রিজওয়ান। এই জয়ে আরও একটি রেকর্ড নিজেদের করে নিলো পাকিস্তান। নিজেদের রেকর্ড ভেঙে এক বছরে সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টি জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ল বাবর আজমরা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা।