সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আজীবনের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছিলেন কিউই ক্রিকেটার টিমোথি উইয়ার। গুরুতর এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সকল পর্যায়ের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্লাব ক্রিকেটের নিয়মিত মুখ টিমোথি উইয়ার নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত খেলছিলেন ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে। গত ৪ ডিসেম্বর ওবিআর ক্রিকেট ক্লাব বনাম হাইস্কুল ওল্ড বয়েজ ক্রিকেট ক্লাবের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচ শেষে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দেন উইয়ার। এর পরই তার বিরুদ্ধে নিউজিল্যান্ড ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে টুর্নামেন্টের আয়োজক ‘দ্য প্রোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন’ এবং একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠন করে। উইয়ারও তার অপরাধ স্বীকার করে নেন। গুরুতর লেভেল-৪ ধারা ভঙ্গ করেছেন টিমোথি উইয়ার। এ কারণে শাস্তি বাতিল বা কমানোর জন্য আপিল করার সুযোগ পাবেন না এই ক্রিকেটার।