সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড দল

অনলাইন ডেস্ক :

কয়েক মাস আগে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে সফরে এসে না খেলেই চলে গিয়েছিল, এতে শঙ্কায় পড়েছিল পাকিস্তানের ক্রিকেট। তবে এই নিউজিল্যান্ডই আগামী মৌসুমে অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে দুইবার পাকিস্তানে সফর করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে কেন উইলিয়ামসনরা আবারো সফরে আসবে দশটি সীমিত ওভারের ম্যাচ খেলতে, যার মধ্যে আছে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। গত ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে যাবে কিউইরা। এতে প্রশ্ন উঠেছিল পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সামর্থ্য নিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে ইতোমধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফরসূচি নিশ্চিত করেছে।