সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মিথ্যা বলছেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক :

বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন এ মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। মামলায় একাধিকবার অভিনেত্রীকে জেরা করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিছুদিন আগে ইডির জেরার মুখে জ্যাকুলিন জানিয়েছেন, সুকেশের কাছ থেকে দেড় লাখ ডলার ধার নিয়েছিলেন তার বোন। অভিনেত্রীর এই স্টেটমেন্ট শুনে ইডির কাছে সুকেশ দাবি করেন মিথ্যা বলছেন জ্যাকুলিন। সুকেশের দাবি, দেড় লাখ নয়, নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলার ট্রান্সফার করেছিলেন তিনি। এছাড়াও জ্যাকুলিনের মাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। সুকেশের সঙ্গে জ্যাকুলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে দাবি ইডির। অল্প কিছুদিন আগেই দিল্লির এক আদালতে এ মামলার অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। সেখানে নাম রয়েছে অভিনেত্রীর। সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ মামলার মূল অভিযুক্ত সুকেশ তাকে অনেক কিছু উপহার দিয়েছেন।