সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

‘দামপাড়া’ সিনেমায় ফেরদৌস-ভাবনা

অনলাইন ডেস্ক :

১৯৭১ সালে চট্টগ্রামের দামপাড়ায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এসপি শামসুল হকসহ পুলিশ কর্মকর্তাদের বীরত্ব ও আত্মত্যাগের কথা অনেকেরই জানা। এবার সেই বীরত্ব ও আত্মত্যাগের গল্প উঠে আসবে রুপালি পর্দায়। ‘দামপাড়া’ নামের সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নাট্যকার ও গবেষক আনন জামান। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন। ‘দামপাড়া’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ-আশনা হাবিব ভাবনা। তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরো দেখা যাবে ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, মাজনুন মিজান ও মুনতাহাকে। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, ‘‘দামপাড়া’ সিনেমায় এক সপ্তাহে আগে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।’’ আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান এর নির্মাতা।