সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইয়াসির শাহ’র বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক :

আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট। পাকিস্তানের লাহোরে এক নাবালিকাকে বন্দুক দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই নাবালিকা এরইমধ্যে তারকা ক্রিকেটার ইয়াসির শাহ ও তার এক বন্ধুর বিরুদ্ধে লাহোরের শালিমার থানায় মামলা দায়ের করেছেন। এফআইআরে লেখা হয়েছে, ইয়াসিরের বন্ধু ফারহান বন্দুকের নল দেখিয়ে ধর্ষণ করেছে। আর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মেয়ের খালাকে হুমকি দিয়েছেন ইয়াসির। ওই কিশোরীর খালা জানান, ‘আমি যখন হোয়াটসঅ্যাপে ইয়াসির শাহের সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনাটি তাকে বলি, তখন সে আমার সঙ্গে মজা করে বলে সে (তার বন্ধু) অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পছন্দ করে। ইয়াসির শাহ বলেছিলেন যে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তার হুমকি দেন।’ ওই কিশোরী জানায়, সে যখন বিষয়টি জানাতে পুলিশের কাছে যায়, তখন ইয়াসির শাহ তাকে একটি ফ্ল্যাট কেনার এবং তার ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত খরচ বহনের প্রস্তাব দেন। ফারহান ধর্ষণের ভিডিও ধারণ করেছেন বলেও অভিযোগ করেছে ওই তরুণী। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আমরা কেন্দ্রীয় চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার সম্পর্কে এমন কিছু কথা শুনেছি। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার আগে এখনই মন্তব্য করা ঠিক হবে না।