সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন বোল্যান্ড

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মর্যাদার লড়াই হলো অ্যাশেজ সিরিজ। এবার এই আসর বসেছে অস্ট্রেলিয়ায়। ঘরের মাঠে প্রথম দুই টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এরইমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। দুদলের মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে। সেই বক্সিং ডে টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের অ্যাশেজের দলে পেসার স্কট বোল্যান্ডকে যুক্ত করেছে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘অ্যাডিলেডে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন বোল্যান্ড এবং দলের সঙ্গে যুক্ত হয়েছেন। দ্বিতীয় টেস্ট জয়ের পর মেডিক্যাল টিম ফাস্ট বোলিং গ্রুপকে মূল্যায়ন করছে।’ ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন বোল্যান্ড। এই মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে দুই ম্যাচে ১০ গড়ে ১৫ উইকেট নিয়েছেন। অ্যাডিলেডে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ব্রিসবেনে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষেও খেলেছেন তিনি। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে হ্যাজেলউড ব্রিসবেনে চোটে পড়েছিলেন। কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক প্যাট কামিন্সও। শোনা যাচ্ছে কামিন্স ফিরলেও পরের ম্যাচে বিশ্রাম দেওয়া হবে হ্যাজেলউডকে। সেক্ষেত্রে মিচেল স্টার্কের চাপ কমাতে বোল্যান্ডকে খেলানো হতে পারে।