সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাজেয়াপ্ত হচ্ছে জ্যাকুলিন-নোরার পাওয়া বিলাসবহুল সব উপহার

অনলাইন ডেস্ক :

প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল যেসব উপহার পেয়েছেন বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি, সেগুলো বাজেয়াপ্ত হচ্ছে। ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জড়িয়েছে এই দুই অভিনেত্রীর নাম, যেখানে জ্যাকুলিনের কথিত প্রেমিক বলা হচ্ছে এই সুকেশ চন্দ্রশেখরকে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি সূত্র বার্তা সংস্থা আইএএনএসকে নিশ্চিত করেছে, দুই অভিনেত্রীর পাওয়া উপহার এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত হতে চলেছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করতে হচ্ছে, সে কারণে বিলম্বিত হচ্ছে কাজটি। এ ক্ষেত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিও তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত বলে আইএএনএস সূত্রে খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে জানানো হয়েছে, সুকেশ চন্দ্রশেখর যেসব পোষা প্রাণী উপহার দিয়েছেন, সে ক্ষেত্রে একই মূল্যের সম্পত্তি সংযুক্ত করা হবে। অর্থপাচার মামলায় কেন দুই অভিনেত্রীকে আসামি করা হয়নি? এই প্রশ্নে সূত্রটি জানিয়েছে, উভয় অভিনেত্রীই সুকেশের অপরাধমূলক পটভূমি সম্পর্কে অবগত ছিলেন না। এ মামলায় এ পর্যন্ত সাত জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই তিহার জেলে বন্দি। এক ওষুধ কোম্পানির সাবেক কর্ণধার মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। এ মামলায় গ্রেপ্তার হন এ দম্পতি।