সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘ওলট পালট’ তিশা-মোশাররফ

অনলাইন ডেস্ক :

ভীষণ রেগে আছেন অভিনেত্রী তানজিন তিশা। ছুড়ি হাতে তেড়ে এসেছেন মোশাররফ করিমের দিকে। নিরীহ ভঙ্গিতে এ অভিনেতা চাকুর সামনে এগিয়ে দিয়েছেন ফুলের তোড়া। একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। নাটকের গল্পের প্রয়োজনে এমন অভিব্যক্তি এই দুই তারকার। পরিচালক এস আর মজুমদার নির্মাণ করছেন একক নাটক ‘ওলট পালট’। এতে এমন রূপে দেখা যাবে মোশাররফ করিম-তিশাকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। এতে আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই। মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার তেমন কাজ করা হয়নি। মনে হয় এটি আমাদের তৃতীয় কাজ। আমাদের প্রথম কাজটি খুব ভালো সাড়া ফেলেছিল। ইউটিউবে মুক্তির মাত্র ১১ ঘণ্টায় ১০ লাখ ভিউ হয়েছিল। যা বাংলা নাটকে একটি ইতিহাস। মোশাররফ ভাইয়ের সঙ্গে দর্শক আমাকে পছন্দ করেছেন, নতুন এই কাজ তারই ফসল বলতে পারেন। তা ছাড়াও এই নাটকের গল্প দারুণ। সব মিলিয়েই কাজটি করার জন্য সম্মতি জানাই।’ নাটকটি নিয়ে আশা ব্যক্ত করে মোশাররফ করিম বলেন, ‘রোমান্টিক একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। কাজ করে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’ খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।