সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হৃতিকের নায়িকা এবার হলিউড অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এদিকে শোনা যাচ্ছে, অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। এর মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখতে চলেছেন এই হলিউড অভিনেত্রী। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সামান্থা। একটি ছবিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। অপর এক ছবিতে তাদের কথোপকথনরত অবস্থায় দেখা গেছে। ‘শুট দ্য হিরো’, ‘হাইয়াই ফাইভ-জিরো’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন সামান্থা।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই অভিনেতার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। তিনিও একটি সিনেমা পরিবার থেকে এসেছেন।’ হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজে তিনি কাজ করবেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি এটি করছেন না বলে জানা গেছে। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবেন। এ ছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।