সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রেমের সম্পর্কে চিড় ধরেছে সুস্মিতার

অনলাইন ডেস্ক :

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ব্যক্তিগত জীবনে ১৫ বছরের ছোট মডেল রোহমান শলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়ার নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটির সম্পর্কে চিড় ধরেছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেমিকের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন সুস্মিতা। এতদিন এই অভিনেত্রীর সঙ্গে থাকতেন রোহমান। কিন্তু এখন তিনি এক বন্ধুর বাড়িতে উঠেছেন। একটি ফ্যাশন শো অনুষ্ঠানে পরিচয় হয় সুস্মিতা-রোহমানের। এরপর পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ জুটি বিয়ের পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। সুস্মিতাকে বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে এক সাক্ষাৎকারে রোহমান শল বলেছিলেন, ‘সুস্মিতা তার মেয়ে ও আমি ইতোমধ্যেই একটি পরিবার। কিছু সময় আমি তাদের বাবা, মাঝে মাঝে তাদের বন্ধু, আবার আমাদের লড়াইও হয়। আমরা একটা সাধারণ পরিবারের মতোই থাকি এবং এটা উপভোগ করি। তাই কবে বিয়ে করছিÑ এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করি না।’ তবে প্রেমিকের সঙ্গে সুস্মিতার ব্রেকআপের গুঞ্জন এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও তাদের সম্পর্কের ফাটলের গুঞ্জন চাউর হয়েছিল। তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করে সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন সুস্মিতা।