সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী (৭৬) আর নেই। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে প্রবীণ এই নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রবীণ এই নেতা হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক জানিয়েছেন।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

—ইউএনবি