সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনায় আক্রান্ত ‘ড্যাশিং হিরো’-খ্যাত সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন দেশিয় চলচ্চিত্রের ‘ড্যাশিং হিরো’-খ্যাত নায়ক সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গত রোববার রাতে জায়েদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, শুধু কষ্টের খবর। বীর মুক্তিযাদ্ধা, ড্যাসিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। বীর মুক্তিযোদ্ধা, চিত্র প্রযোজক, পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) দীর্ঘদিন অভিনয়ে নেই। করোনার মহামারির আগে থেকেই বাসায় অবস্থান করছেন স্বেচ্ছায়। গত দুই বছর বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। ইবাদত বন্দেগিতে সময় কাটে তার। তবুও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সোহেল রানা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।