সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চলে গেলেন চিত্রনায়ক জায়েদ খানের মা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক ফেসবুক স্ট্যাটাসে জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, মা আর নেই। গত রোববার ৪:৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। আল্লাহ-তায়ালার কি যে ইচ্ছে একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই ‘মা’ কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কিভাবে সহ্য করব। আপনারা আমার ‘মা’র জন্য দোয়া করবেন। কয়েকদিন আগে জায়েদ খানের মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা আক্রান্ত ছাড়াও কিডনির সমস্যাও ছিল তার। আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুর মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হবে।