Skip to content

Upcoming
Saudi Arabia
0-0
Uruguay
Source: ESPN

এবার ‘সুপারম্যান’ সিনেমায় বনি

অনলাইন ডেস্ক :

হলিউডের আলোচিত সিনেমা ‘সুপারম্যান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেন বৃটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। এবার ‘সুপারম্যান’ নামে সিনেমা নির্মিত হতে যাচ্ছে টলিউডে। তাতে ‘সুপারম্যান’ রূপে পর্দায় হাজির হবেন বনি সেনগুপ্ত। এটি পরিচালনা করবেন রিনো দত্ত। সিনেমার নাম ‘সুপারম্যান’ হলেও এটি হলিউডের ‘সুপারম্যান’-এর রিমেক নয় বরং গল্পটি কলকাতার। গ্রামের এক সাধারণ ছেলেকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। ঘটনাচক্রে এই ছেলেই হয়ে উঠে গ্রামের সুপারম্যান। তার এই সুপারম্যান হওয়াটা একার নয়, বরং তার সঙ্গে সঙ্গে পুরো গ্রামই এগিয়ে আসে একে অপরের সাহায্যে। পরিচালক রিনো দত্ত বলেন, ‘করোনা আবহে অনেক মানুষই শুধু নিজের স্বার্থ নিয়ে না ভেবে অন্যের পাশে এসে দাঁড়ান। আজও বন্ধু শব্দের সঠিক অর্থ হারিয়ে যায়নি। সেসব মানুষদের থেকে অনুপ্রেরণা পেয়েই আমার এই সিনেমা।’ বনি সেনগুপ্ত ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করবেন ঈশানী ঘোষ, দর্শণা বণিক প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হবে দৃশ্যধারণের কাজ। কলকাতা ও শহরতলিতে শুটিং হবে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন অর্ণব ভৌমিক। অমিত আচার্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।