সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোরিয়ান সিনেমায় অভিনয়ের ডাক পেলেন এনা

অনলাইন ডেস্ক :

বছরের শেষ লগ্নে কোরিয়ান সিনেমায় অভিনয়ের ডাক পেলেন টলিউড অভিনেত্রী এনা সাহা। সিনেমাটি প্রযোজনা করছেন কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি সিনেমায় এ অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে এই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও দেখা যাবে এনাকে। টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়কে এনা সাহা বলেনÑ‘কোরিয়ান পরিচালকের কাছ থেকে সবে প্রস্তাব পেয়েছি, এখনো কিছু পাকাপাকি হয়নি। সিনেমাটি ইতিহাস নির্ভর। মূলত ভারতীয় রাজকন্যা ও এক প্রিন্সের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। সবকিছু চূড়ান্ত হলে ভারতীয় রাজকন্যার চরিত্রে দেখা যাবে আমাকে।’ সিনেমাটির ৪০ শতাংশ শুটিং হতে পারে ভারতের রাজস্থানে; বাকি ৬০ শতাংশ শুটিং কোরিয়াতে হবে বলেও জানান এই নায়িকা। কিছু দিন আগে ‘চিনেবাদাম’ সিনেমার শুটিং শেষ করেছেন এনা। এতে যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। যশ-নুসরাত অভিনীত ‘সস কলকাতা’ সিনেমা প্রযোজনা করেন এনা। এছাড়াও এ জুটির সঙ্গে আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি এনার। ২৯ বছর বয়সি এনা রূপ আর অভিনয় গুণে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছেন। ‘মা’, ‘সুভাষিণী’, ‘বউ কথা কও’সহ বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন সিরিয়াল উপহার দিয়েছেন তিনি। এনা অভিনীত উল্লেখযোগ্য টলিউড চলচ্চিত্র হলোÑ‘বোঝেনা সে বোঝেনা’, ‘বৃত্ত’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘হৃদয় হরণ’ প্রভৃতি।