সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আইসিসি’র জরিমানার মুখে ভারত

অনলাইন ডেস্ক :

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাছাড়া বিগত ২০২১ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটিতে বেশ দাপট দেখিয়েছে তারা। কিন্তু এরই মাঝে ভারতকে দুঃসংবাদ শুনতে হলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের একটি পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। ধীর গতির ওভাররেটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ধীর গতির প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হচ্ছে। সেঞ্চুরিয়ান টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল ভারত। ফলে তাদের এখন এই শাস্তির মুখে পড়তে হলো।