সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ম্যানচেস্টারে খুশি নন পর্তুগিজ অধিনায়ক

অনলাইন ডেস্ক :

বিগত ২০২১ সালে ক্লাব ও দেশের হয়ে তেমন বড় কোনো অর্জন করতে না পারলেও বছরব্যাপী আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগত অর্জন ছিল কিছু। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৭ গোল। ৩৬ বছর বয়সী কোনো ফুটবলারের জন্য যা অবিশ্বাস্য বলতে হবে। এই বছর রোনালদো সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসায়। এই ক্লাবটিতেই রোনালদোর বিশ্বসেরা হয়ে ওঠা। ২০০৮ সালে প্রথমবারের মতো জিতেছিলেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার। এরপরের গল্পটুকু সবার জানা। কিন্তু ম্যানচেস্টারে ফিরে এলেও ঠিক খুশি নন পর্তুগিজ অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সেটাই জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো তার ফেসবুক পোস্টে লিখেন, ‘২০২১ সাল শেষ হয়ে এসেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আমার ৪৭ গোল ছাড়া এই বছরটা সহজ ছিল না।’
তিনি বলেন, ‘দুটি ভিন্ন ক্লাব এবং পাঁচ জন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে ইউরো কাপ এবং বিশ্বকাপ বাছাইপর্ব। জুভেন্টাসের হয়ে ইটালিয়ান কাপ ও সুপার কাপ জয় এবং সিরি আ লিগের শীর্ষ স্কোরার হতে পেরে আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই বছর আমার অন্যতম অর্জন ছিল। এবং অবশ্যই, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’ ‘কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে যা অর্জন করেছি তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউই খুশি নয়। আমরা জানি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে এবং এখন যেভাবে শ্রম দিচ্ছি, তার চেয়েও বেশি দিতে হবে,’ যোগ করেন সিআরসেভেন।