সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আইসিসির বর্ষসেরা মনোনয়নে এগিয়ে পাকিস্তানিরা

অনলাইন ডেস্ক :

সদ্য শেষ হওয়া ২০২১ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য বেশ সাফল্যের একটি বছর ছিল। হোক সেটা টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে, সব ফরম্যাটেই তাদের দাপট অব্যাহত ছিল। তাইতো বছর শেষে আইসিসির বর্ষসেরা মনোনয়নে পাকিস্তানি ক্রিকেটারদের নাম সর্বত্র। সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের মধ্যে দুই জনই পাকিস্তানি। তারা হলেন- মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। বর্ষসেরা টি-টোয়েন্টি পুরুষ ক্রিকেটারের তালিকায়ও মনোনয়ন পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া বর্ষসেরা ওয়ানডে পুরুষ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর নারী ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।