সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রথমবারের মতো একসঙ্গে সিয়াম-বুবলী

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। রায়হান রাফির নতুন এ প্রজেক্টের নাম ‘টান’। রোববার (২রা জানুয়ারী) ঢাকাতে শুরু হয়েছে এর কাজ। বিষয়টি নিয়ে সিয়ামবলেন, ‘এটাই আমার বছরের নতুন ছবির কাজ। খুবই ব্যস্ত একটা বছর আশা করছি। সে অনুযায়ী প্রথম কাজ শুরু করলাম।’ শুটিং স্পট থেকে রায়হান রাফি জানালেন রোমান্টিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘টান’। বললেন, ‘এটার গল্পটা যে কেমন, তা বলে বোঝানো যাবে না। যেহেতু নামটা টান, তাই রোমান্টিক বলা যায়। তবে এর কাহিনিটা একেবারে ভিন্ন ঠেকবে দর্শকের কাছে।’ আপাতত টানা কয়েক দিন চলবে ছবিটির কাজ। এদিকে, আগামী ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের নতুন ছবি ‘শান’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম। চলচ্চিত্রটি ঘিরে ইতোমধ্যে ভালো আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, সম্প্রতি আমেরিকা ঘুরে এসেছেন বুবলী। ‘টান’ দিয়ে নতুন বছর শুরু করছেন এই নায়িকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো শাকিবের বাইরে অন্য নায়কের ছবি দিয়ে বছর শুরু করছেন এ তারকা।