সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডিপজলের বাড়িতে ‘জিম্মি’ ওয়েব সিরিজের শুটিং শুরু

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত শনিবার ফুলবাড়িয়ায় ডিপজলের বাড়িতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে নতুন মুখ তানভীর তাজ ও মানতাশা মিমকে। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। এই ভাবনা থেকেই ডিপজল ওয়েব সিরিজ ‘জিম্মি’ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নামে ওয়েব সিরিজ হলেও ‘জিম্মি’ দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন। ‘জিম্মি’ অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।