সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক :

গতকাল থেকে শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়ে বিদ্যা সিনহা মিমের বিয়ের খবর। কিন্তু এ বিষয়ে নায়িকা কোনো মন্তব্য করেননি। কিন্তু সেই উড়ো খবর সত্য হলো। গাঁটছড়া বাঁধলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম। পাত্র পেশায় একজন ব্যাংকার।

সামাজিক মাধ্যমে মিম ও সনির ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজের অনেক তারকা। নায়িকার পরনে লাল বেনারসি লেহেঙ্গা। দু হাতে লাল ও সাদা রঙের চুড়ি। নাকে নোলক আর মাথায় রূপালি টিকলিতে সেজেছেন এই নায়িকা।

২০২১ সালে হুট করে নিজের জন্মদিনের দিন বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী। পরবর্তীতে ফেসবুকে ছবি প্রকাশের মধ্য দিয়ে সবাইকে খবরটি জানান। গণমাধ্যমে তাদের পরিচয়-প্রেম নিয়ে নানা কথা প্রকাশ করেন। তবে বিয়ের বিষয়টি নিয়ে তখনও কোনো পরিকল্পনার কথা জানাননি মিম।

উল্লেখ্য, নতুন বছরে মিমের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। যেগুলোর মধ্যে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘পরান’। ‘দামাল মুক্তি পেতে পারে মার্চ মাসে। এছাড়া এই নায়িকা ‘অন্তর্জাল’ শিরোনামে এক সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।