সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘আমি কিন্তু শিল্পী’

অনলাইন ডেস্ক :

তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’। রাজীব মণি দাস রচিত টেলিফিল্মটি নির্মাণ করেছেন মীর সাখাওয়াত। সমাজ ও কাছের মানুষ যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন। তেমনি সংগীতশিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজেই পেটাতে গিয়ে তৈরি করে নানা জটিলতা। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘আমি কিন্তু শিল্পী’ টেলিফিল্মের কাহিনি। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বর্তমান সময়ে নাটকের গল্প থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি ও অন্যান্য চরিত্রগুলো বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে। আমার এই গল্পে এ ধরনের চরিত্রগুলো বিদ্যমান রয়েছে।’ গল্প ও নির্মাণ সম্পর্কে নির্মাতা মীর সাখাওয়াত বলেন, ‘গল্পটি খুবই চমৎকার, কমেডি ধাঁচের। খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এমন ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। আশা করছি, পরিবার-সমাজকেন্দ্রীক গল্প নির্ভর টেলিফিল্মটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑআ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও প্রমুখ। বুধবার বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।