সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টিকা নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

অনলাইন ডেস্ক :

করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। এক বিবৃতির মাধ্যমে নিজেদের অসুস্থতার কথা জানিয়েছেন এই অভিনেতা। জন আব্রাহাম লিখেছেন, ‘তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।’ দিন কয়েক আগেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে চর্চায় এসেছিলেন জন। পরে জানা যায়, নতুন ছবি ‘অ্যাটাক’-এর টিজার মুক্তির জন্য সেই পদক্ষেপ করেছিলেন অভিনেতা। রাকুলপ্রীত সিংহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন এই ছবিতে। শোনা গিয়েছিল, ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে। তবে দেশ জুড়ে করোনা উদ্বেগের মাঝে আদৌ তা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বর্তমান ‘জার্সি’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত।
সূত্র: আনন্দবাজার