সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনামুক্ত হলেন সুগা

অনলাইন ডেস্ক :

করোনামুক্ত হলেন জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য সুগা। তিনি এখন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা গেছে। সোমবার বিগ হিট মিউজিকের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ তথ্য প্রকাশ করেছে। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সুগাকে সোমবার দুপুরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন করোনা থেকে পুরোপুরি সুস্থ। এই র্যাপার লস অ্যাঞ্জেলেস থেকে দেশে ফিরে আসার পর গত ২৪ ডিসেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন। সেখানে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত বড় কিছু লাইভ কনসার্টে অংশ নিয়েছিল বিটিএস। তার এজেন্সির মতে, সুগা সম্পূর্ণ টিকা নিয়েছিলেন এবং তার কোনো গুরুতর উপসর্গ দেখা যায়নি। পর্যাপ্ত বিশ্রামে থাকায় তিনি সুস্থ হয়ে উঠেছেন।