সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। বুধবার রাতে আলাদা আলাদা টুইটে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন টালিগঞ্জের এ তারকা জুটি। কয়েকদিন ধরেই জ¦রে ভূগছিলেন রুক্মিনী। দিন দুয়েক আগে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এলেও বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। মঙ্গলবার রুক্মিনীর জ্বরের খবর গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মধ্যরাতে এক টুইটে সেই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন এ চিত্রনায়ক। বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর রাতে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার কথা জানান দেব। তিনি টুইটে জানান, আক্রান্ত হলেও তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন। রুক্মিনী মৈত্র টুইটে জানান, পারিবারিক চিকিৎসকের পরামর্শে তিনিও বাসায় আইসোলেশনে আছেন।