সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সিনেমা হিট হতেই দাম বাড়ালেন রাশমিকা!

অনলাইন ডেস্ক :

ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি হিট হতেই তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাশমিকা। বক্স অফিসে বাজিমাত করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। এখনো এর দৌরাত্ম্য চলছেই। সমালোচদের পাশাপাশি দর্শকের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছে এটি।
এদিকে দু’টি অংশে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা’। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম অংশ হিট হওয়ার পরই নাকি দ্বিতীয় অংশের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাশমিকা। ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী। তবে নির্মাতারা তার দাবিটি মানবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ আসছে ফেব্রুয়ারিতে শুরু হবে। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তা পেছাতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন একজন চোরাকারবারির ভূমিকায় অভিনয় করেছেন। আল্লু-রাশমিকা ছাড়াও এতে আছেন ফাহাদ ফাসিল। খল চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।