সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

প্রেক্ষাগৃহে আসছে ‘ছিটমহল’

অনলাইন ডেস্ক :

১৯৪৭-এর দেশ ভাগের করুণ বঞ্চনার যাপিত জীবনে হঠাৎ আলোর ঝলকানির কাহিনি উঠে এসেছে ‘ছিটমহল’-এ। এইচ আর হাবিব পরিচালিত সিনেমাটির নির্মাণ কাজ শেষ। আগামী ১৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। কমন্ হোম এটাচার প্রযোজিত সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যর কাজ পরিচালক নিজেই করেছেন। এইচ আর হাবিব বলেন, করোনা এবং লকডাউনের কারণেই সিনেমাটির মুক্তি দিতে দেরি হলো। আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। দর্শক ছবিটি ‘গল্পের ছবি’ হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শককে জীবনের গল্প দেখার অনুরোধ করব। আশাকরি তারা নিরাশ হবেন না। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড় ছিটমহলে।