সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলায় টার্কিশ সিরিজ ‘দ্য গ্রেট সেলজুক’

অনলাইন ডেস্ক :

ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি নিয়ে আসছে ইতিহাসভিত্তিক টার্কিশ ড্রামা সিরিজ ‘দ্য গ্রেট সেলজুক’। আগামী রোববার থেকে টফিতে দর্শকরা বাংলায় জনপ্রিয় এ সিরিজটি উপভোগ করতে পারবেন। সেলজুক সাম্রাজ্যের উত্থানপর্ব ঘিরে সাজানো হয়েছে সিরিজটির কাহিনি। সেলজুকদের সাথে রোমানদের দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাবহুল পর্ব দেখা যাবে সিরিজটির গল্পে। সুলতান মালিক-শাহ্ এবং তার পুত্র আহমেদ সাঞ্জারের রাজকীয় সংগ্রামের পথ ধরে হেঁটে গেছে ‘দ্য গ্রেট সেলজুক’। সুলতান মালিক-শাহ্ এর ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি তারকা বুগরা গুলসয়। সুলতান পুত্র আহমেদ সাঞ্জারকে পর্দায় ফুটিয়ে তুলেছেন একিন কোচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সেভদা এরগিনসি, লেয়লা ফেরে প্রমুখ। ‘দ্য গ্রেট সেলজুক’ সম্পর্কে টফি’র ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, “টফিতে টার্কিশ সিরিজ ভক্তরা ইতোমধ্যে কুরুলুস ওসমান এবং সূরা, এ দুটি সিরিজ দেখছেন নিয়মিত। ‘দ্য গ্রেট সেলজুক’ এর মতো আরও নতুন কনটেন্ট নিয়ে আসবে টফি”।