সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ছিটমহল আসছে ১৪ জানুয়ারি

অনলাইন ডেস্ক :

নির্মাতা এইচ আর হাবিব ২০১৫ সালে শুরু করেছিলেন ‘ছিটমহল’। নানা চড়াই উত্তরায় পেরিয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৪ জানুয়ারি থেকে দর্শকরা সিনেমা হলে দেখতে পাবেন। ছিটমহল মূলত কোনো দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কিছু জনপদ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে বাংলাদেশের কিছু অংশ প্রতিবেশি ভারতের মধ্যে পড়ে। অন্যদিকে ভারতেরও কিছু অংশও বাংলাদেশে পড়েছিল। এসব জনপদের মানুষরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বি ত ছিল। প্রায় ৬৮ বছর পর ২০১৫ সালের ১ আগস্ট মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমস্যার সমাধান হয়। ছবির কাহিনি প্রসঙ্গে পরিচালক হাবিব বলেন, যখন আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের আলোচনা শুরু হয় তখন কিছু মানুষ পড়ে যায় দ্বিদ্ধা-দ্বন্দ্বে। কারণ এর পিছনে রয়েছে ঐতিহাসিক ব নার গল্প। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। আবার কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাঙ্খায়। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ছিটমহল। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। শুটিং হয়েছে প গড়ে ছিটমহলের মধ্যেই। অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী। ‘ছিটমহল’ প্রযোজনা প্রতিষ্ঠান কমন হোম অ্যাটাচার। পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।