সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পরিবারসহ করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

টলিউডে করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। দিন দিন তারকাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরমব্রত, দেব, সৃজিত, রাজ, শুভশ্রীদের পর এবার যুক্ত হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। শুধু তিনিই নয়, স্বামী সঞ্জয় বাদে আক্রান্ত অভিনেত্রীর পরিবারের সবাই। বর্তমানে ‘অচেনা উত্তম’ নামের সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা। এতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং করতে কিছুদিনের জন্য দার্জিলিং গিয়েছিলেন এ অভিনেত্রী। শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অনান্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা। ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। এরপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়িতেই নিজেদের বন্দি করে রেখেছি। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চলছি। এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।