সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন গানে কন্ঠ দিলেন সালমা

অনলাইন ডেস্ক :

নতুন বছরে প্রথম গানে কণ্ঠ দিলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমী আক্তার সালমা। ‘একদিন কাঁদবা তুমি’ শিরোনামের গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফারুক শিমুলের সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘স্টেজ শো’র ব্যস্ততার কারণে সম্প্রতি নতুন গান কম হয়েছে। এ গানের মধ্য দিয়ে নতুন বছরের গান শুরু করেছি। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে। কথা ও সুর দু’টিই সবার ভালো লাগবে।’ এন আই বুলবুল বলেন, ‘নতুন বছরের প্রথম গানটি আমার পছন্দের শিল্পীর কণ্ঠে রেকর্ড করতে পেরে ভালো লাগছে। গানের কথায় শ্রোতারা ভিন্নতা পাবেন। আশা করছি গানটি সবাই উপভোগ করবেন।’ শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন সালমা।