সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অন্তরঙ্গ ছবি ফাঁস না করতে অনুরোধ করলেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পায়। গত শনিবার জ্যাকলিন-সুকেশের আরো একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার পর চুপ থাকলেও শনিবার এ নিয়ে নীরবতা ভেঙেছেন জ্যাকলিন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। জ্যাকলিন ফার্নান্দেজ লিখেছেন, ‘এই দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছে। মিডিয়ার বন্ধুরাও তাদের মধ্যে আছেন, যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। বর্তমানে খুব খারাপ সময় কাটাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত, আমার বন্ধু এবং অনুরাগীরা আমাকে এটি কাটিয়ে উঠতে দেখবেন। সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলে এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। এ ছাড়া তিনি প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এ বিষয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও ইডি’র জেরার বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেনÑ জ্যাকলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন। এন আই বুলবুলের কথায় নতুন বছরে সালমার প্রথম গান।