সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

টাইগারদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত টেইলর

অনলাইন ডেস্ক :

সামনে যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে ফলোঅন করায়, তাহলে সোমবার (১০ জানুয়ারী) ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটা খেলে ফেললেন রস টেইলর। পূর্বঘোষণা অনুযায়ী ক্রাইস্টচার্চ টেস্টের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। সোমবার (১০ জানুয়ারী) তিনি খেলেছেন ৩৯ বলে ২৮ রানের ইনিংস। মাঠে নামার আগে টেইলরকে গার্ড অব অনার দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। সোমবার দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়ে রান আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন ৩৭ বছর বয়সী টেইলর। মাঠে প্রবেশের সময় হ্যাগলি ওভালের দর্শকরা উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। মাঠের ভেতরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখোমুখি দুই সারিতে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন এই কিউই গ্রেটকে। সেই সময় আম্পায়ারদ্বয় টাইগারদের পাশে দাঁড়িয়ে টেইলরকে বিদায়ি সম্ভাষণ জানান। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করে টেইলর ক্রিজে যান। টাইগারদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত টেইলর। দিনের খেলা শেষে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, ক্রিজে যাওয়ার সময় সত্যিকারের সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমন কিছু, যা আমি কখনোই ভুলব না।’