সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

অনলাইন ডেস্ক :

ফেডারেশন কাপ ফুটবল শেষ হয়েছে। এই মাসের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মাসে তা আর হচ্ছে না। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার লিগের ১৪তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। এই মাসেই রয়েছে ফিফা প্রীতি ম্যাচ। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে হবে ম্যাচ দুটি। নতুন স্প্যানিশ কোচের অধীনে দল যেন কিছুদিন অনুশীলনের সুযোগ পায়, সেই ভাবনাতেই লিগ পরবর্তী মাসে নেওয়া হয়েছে। পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘নতুন কোচ যাতে কিছু দিন অনুশীলন করতে পারে, তাই ক্লাবগুলার অনুরোধে কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে।’ ঢাকার কাছাকাছি ৬ ভেন্যুতে হবে লিগের খেলা। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি এই কমিটি। পরবর্তী সভাতে সেটি চূড়ান্ত করা হবে। এর মধ্যে বসুন্ধরা কিংস কুমিল্লার জায়গায় তাদের স্পোর্টস কমপ্লেক্সে খেলতে চিঠি দিয়েছে।