সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বরিশালের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নিলেন কাজী শুভ

অনলাইন ডেস্ক :

নাটক, সিনেমা ও গানে আঞ্চলিক ভাষা বরাবরই বাড়তি চমক যোগায়। তবে সেসব কাজ শতভাগ আঞ্চলিক হয়ে ওঠে না নানা সীমাবদ্ধতার কারণে। সেই ভাবনা থেকে সম্প্রতি মাঠে নামলেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। বরিশাল গৌরনদী অঞ্চলের এই শিল্পী এবার নিজ বিভাগের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নিলেন। গাইলেন ‘বরিশাল বরিশাল’ শিরোনামের গান। বরিশালের আরিফ হোসেন বাবুর কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। শুধু গানের কথায় নয়, ভিডিওর মাধ্যমেও তুলে ধরা হচ্ছে বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলোকে। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। শুটিং হয়েছে বরিশালের বিভিন্ন লোকেশনে। এতে কাজী শুভ ছাড়াও অংশ নিয়েছেন একই অঞ্চলের একাধিক মডেল। শুভ বলেন, ‘বরিশাল অঞ্চলের ছেলে আমি। তাই এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করার আগ্রহ অনেকদিনের। যার শুরুটা করলাম এই গানটির মাধ্যমে। যার পুরোটাই হলো টিম-বরিশালের সমন্বয়ে। তাই এটাকে খাঁটি আঞ্চলিক গান বলা যেতে পারে। বরিশাল অঞ্চল নিয়ে এমন আরও কাজ করতে চাই সামনে।’ শুটিং শেষ হয়ে গানটি এখন ঢাকায় সম্পাদনার টেবিলে আছে। শিগগিরই এটি উন্মুক্ত হবে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।