সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশি গানে চমক দেখালেন নুসরাত জাহান

অনলাইন ডেস্ক :

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু তৃণমূলের এই দুই সাংসদ। কিছুদিন আগে বাংলাদেশের নায়ক নিরবের নায়িকা হয়ে একটি গানে হাজির হন মিমি। এবার বাংলাদেশি গানে কোমর দুলালেন নুসরাত জাহান। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা। কৌশিক হোসেন তাপস ফিচারিং-এ গানটির কথাগুলো এমন‘নাচ ময়ূরী নাচ পেখম তুইল্যা নাচ/ নাচ ময়ূরী নাচ সব দুঃখ ভুইল্যা নাচ/ নাচ ময়ূরী নাচ হেলিয়া দুলিয়া নাচ।’ এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। শুক্রবার (১৪ জানুয়ারী) মিউজিক ভিডিওটির টিজার টিএম রেকর্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেয়েছে। তাতে দেখা যায়, ময়ূরের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। টিজারটি ফেসবুকে প্রকাশের ৯ ঘণ্টার মধ্যে ভিউ দাঁড়িয়েছে ১১ লাখ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। খুব শিগগির পুরো গানটি মুক্তি পাবে।