সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর রবিবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেয়ার জন্য নমুনা দিলে রবিবার তার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত জটিলতা এড়াতে আসাদুজ্জামান নূরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নূর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন।

আসাদুজ্জামান নূর ২০১৪-১৯ মেয়াদে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তিনি নীলফামারি-২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সদস্য।

হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক ‘কোথায় কেউ নেই’-এ বাকের ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেতা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক-২০১৮ লাভ করেন।

—-ইউএনবি