সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চিরকুটের সুমি’র মা আর নেই

অনলাইন ডেস্ক :

মা হারালেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। সোমবার (১৭ জানুয়ারী) ভোরে তার মা শেলি খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি সুমি নিজেই নিশ্চিত করেছেন। তার মা দীর্ঘদিন ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন বলেও জানান তিনি। সুমি বলেন, ‘আমরা প্রাণান্তর চেষ্টা করে গিয়েছি। কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।’ তিনি জানান, সোমবার সকালে রাজধানীর নিকেতনে প্রথম জানাজা শেষে তার মায়ের মরদেহ ঝিনাইদহের শৈলকুপায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সুমিদের গ্রামের বাড়িতে তার বাবার কবরের পাশে তার মাকে সমাহিত করা হবে। এর আগে এদিন সকালে সুমি ফেসবুকে লেখেন, আযান পড়ছিল, আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। শেলি খাতুনের পাঁচ কন্যা ও দুই পুত্র। সবাই প্রতিষ্ঠিত। সুমি গান গেয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়।