সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওটিটিতে যাত্রা শুরু করলেন আদিত্য

অনলাইন ডেস্ক :

‘আশিকি টু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আদিত্য রয় কাপুর। বড় পর্দার এই অভিনেতা এবার যাত্রা শুরু করতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে। টম হিডলস্টন অভিনীত বিবিসি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি রিমেকের মাধ্যমে ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অফিশিয়াল রিমেকে বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশানের অভিনয়ের কথা ছিল। পরবর্তীতে গুজব ছিল অভিনেতা এই প্রকল্প থেকে সরে এসেছেন। এখন শুনা যাচ্ছে আদিত্য রিমেকটির শুটিং করেছেন। সূত্র বলছে, হৃতিক ‘দ্য নাইট ম্যানেজার’-এর অভিনয় থেকে বেরিয়ে আসার পরে নির্মাতারা আদিত্য রায় কাপুরকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনেতাও রাজি হয়ে যান। যে চরিত্রটিতে টম হিডলস্টন অভিনয় করেছিলেন সেই চরিত্রে দেখা যাবে আদিত্যকে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। ‘দ্য নাইট ম্যানেজার’ গুপ্তচরবৃত্তি থ্রিলার। ওরিজিনাল ওয়েব সিরিজটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছিল। আশা করা যাচ্ছে, আদিত্যও অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা লুফে নেবেন। এছাড়াও দক্ষিনী সিনেমার ‘থাদাম’-এর রিমেকে দেখা যাবে আদিত্যকে। সঙ্গে থাকবেন ¤্রুনাল ঠাকুর।