সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভেঙে গেল ধানুশের ১৮ বছরের সংসার

অনলাইন ডেস্ক :

সংসার ভাঙল তামিল সুপারস্টার ধানুশের। এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহবিচ্ছেদের ঘোষণা জানিয়েছেন এ অভিনেতা। টুইটারে ধানুশ লিখেছেন, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাক্সক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা দীর্ঘ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি..।’ টুইটারে একই বার্তা দিয়ে ভক্তদের ঐশ্বরিয়া রজনীকান্ত তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।