সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নির্বাচনী পোস্টারে সিনেমাটিক ছাপ

অনলাইন ডেস্ক :

শোবিজ তারকাদের সব কিছুতেই সিনেমাটিক ছাপ পাওয়া যায়। নির্বাচনী পোষ্টারেও এর প্রমাণ মিললো। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন। নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলর পোস্টার সিনেমার পোস্টারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে ভোটারদের। পোস্টারের উপরে লেখা: ‘হাউস ফুল, হাউস ফুল, হাউস ফুল’। সিনেমার নামের মতো বড় করে লেখা প্যানেলের নাম। যার কেন্দ্রীয় ভূমিকায় আছেন কাঞ্চন ও নিপুণ। পোস্টারে আছেন বাকি সদস্যরাও। সবার ছবিই রিকশা পেইন্টের আদলে আঁকা। পোস্টারটি ফেসবুকে প্রথম প্রকাশ করেছেন প্যানেলটির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন।