সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রতি রাতে অ্যাডেলের আয় ৬ কোটি

অনলাইন ডেস্ক :

গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তুমুল জনপ্রিয় এই গায়িকা ছয় বছর পর ২০২১ সালে মুক্তি দিয়েছেন নিজের চতুর্থ অ্যালবাম ‘৩০’। যা এর মধ্যেই পেয়েছে গেল বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি। শুধু এই অ্যালবামই নয়, বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড বিক্রি হওয়া শিল্পীর একজন অ্যাডেল এবার প্রতি রাতে পাঁচ লাখ পাউন্ড (প্রায় পাঁচ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের বন্দোবস্ত করেছেন! ২১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কোলোসিয়াম থিয়েটারে পারফর্ম করবেন অ্যাডেল। যেখানে টিকিট বিক্রি থেকে তাঁর এই আয় হবে। আয়োজকরা গায়িকার থাকার জন্যও বিশেষ ব্যবস্থা করেছেন। ভাড়া করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট। সেখানে থাকতে প্রতিদিনের খরচ ৩০ হাজার পাউন্ড (প্রায় ৩৫ লাখ টাকা)। ২০১৫ সালে তৃতীয় অ্যালবাম মুক্তির পর কয়েকটি কনসার্টে অংশ নিয়ে অনেকটা নিভৃতে চলে যান অ্যাডেল। এরপর হয় তাঁর বিচ্ছেদ। গেল বছর ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে চমকে দেন ভক্তদের। হালে ধনী ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের দুজনকে বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গেছে। সূত্র : বিজনেস ইনসাইডার।